কম্পিউটার টেকনোলজি
কম্পিউটার টেকনোলজি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সেই শাখা যেখানে কম্পিউটারের সফটওয়্যার, হার্ডওয়্যারের গবেষণা বিকাশ নিয়ে কাজ করে। ৪র্থ শিল্পবিপ্লবের এই যুগ একদিকে যেমন আমাদের জন্য আর্শিবাদ অন্যদিকে আমাদের জন্য হুমকি স্বরূপ। কেননা এই যুগেই মানুষ যন্ত্রের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বে।
কম্পিউটার টেকনোলজি কি?
কম্পিউটার টেকনোলজি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সেই শাখা যেখানে কম্পিউটারের সফটওয়্যার, হার্ডওয়্যারের গবেষণা বিকাশ নিয়ে কাজ করে। ৪র্থ শিল্পবিপ্লবের এই যুগ একদিকে যেমন আমাদের জন্য আর্শিবাদ অন্যদিকে আমাদের জন্য হুমকি স্বরূপ। কেননা এই যুগেই মানুষ যন্ত্রের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বে। আধুনিক এই যন্ত্রটির ব্যবহারে যাদের দক্ষতা থাকবে তারাই শিল্পবিপ্লবের এই যুগে টিকে থাকতে পারবে। তাই শিল্প বিপ্লবের এই যুগে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার টেকনোলজির বিকল্প অন্য কিছু হতে পারে না।
কেন পড়বেনঃ
তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলতে এবং নিজেকে বহুমুখী কর্মসংস্থানের সাথে নিয়োজিত রাখতে কম্পিউটার টেকনোলজি অনন্য ভূমিকা পালন করবে। শুধু তাই নয় অর্থনৈতিকভাবে নিজের দেশকে সমৃদ্ধ হিসেবে গড়ার ক্ষেত্রে কম্পিউটার টেকনোলজি অপরিহার্য। নিজেকে একজন আইটি এক্সপার্ট,সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলাপার, ফ্রিলান্সচার হিসেবে গড়ে তুলতে পারেন এই টেকনোলজির মাধ্যমে। এটির মাধ্যমে আপনি নিজে যেমন আত্ননির্ভরশীল হতে পারবেন তেমনি চাইলেই বিভিন্ন জব প্রতিষ্ঠানেও নিজের সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।
কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্রঃ
Computer Software Company গুলোতে Assistant Programmer পদে চাকরির সুযোগ আছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের Hardware Engineering and Assistant Networking Administrator পদে প্রচুর চাকরির সম্ভাবনা আছে। ব্যাংক গুলোতে Maintenance and IT Officer পদে চাকরির সুযোগ আছে। বিভিন্ন Print Media and Electronics Media তে Graphics Designer, Hardware Engineering, Animation, Programmer and Network Engineering পদে প্রচুর চাকরির সুযোগ আছে। মোবাইল কোম্পানি ও ওয়ার্লেস কোম্পানিতে প্রচুর চাকরির সুযোগ রয়েছে। সরকারি ও বেসরকারি পলিটেকনিক গুলোতে জুনিয়ার ইনস্ট্রাক্টর পদে ও ভোকেশনাল ইনস্টিটিউট গুলোতে ইনস্ট্রাক্টর পদে অসংখ্য চাকরির সুযোগ রয়েছে। এছাড়াও অনলাইনে অউটসোর্সিং এর অনেক সুযোগ রয়েছে।
উচ্চ শিক্ষার সুযোগঃ
ডিপ্লোমা করার পর বিএসসি ইঞ্জিনিয়ারিং করার জন্য সরকারিভাবে ডুয়েটে সুযোগ আছে তাছাড়া অনেক প্রাইভেট প্রতিষ্ঠানেও এখন ডিপ্লোমা হোল্ডারদের বিএসসি ইঞ্জিনিয়ারিং এর জন্য সুযোগ প্রদান করা হচ্ছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনাকে সামিল করবে কম্পিউটার প্রযুক্তিবিদদের প্রথম সারিতে। এই ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হবে কম্পিউটার সম্পর্কিত কর্মক্ষেত্রে প্রবেশের আপনার প্রথম চাবিকাঠি।